দুর্গাপূজায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ: আইজিপি
- আপডেট টাইম : ০৯:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ২৫৬ ০০০.০০.বার দেখেছেন

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। রবিবার পুলিশ হেডকোয়ার্টার্সে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির বিপিএম।
আইজিপি জানান, পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে গুজব, অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্টের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পূজামণ্ডপে সিসিটিভি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক নিয়োগের আহ্বান জানানো হয়। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এ বছর দেশের প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

















