নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক সময়ের কণ্ঠ
- আপডেট টাইম : ১২:৪২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১০৬ ০০০.০০.বার দেখেছেন

তারিখ: ২৩ অক্টোবর ২০২৬
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মোঃ আলী আকবর আলী, পিতা: মোঃ মোশাররফ হোসেন হাওলাদার—তাঁকে দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার বাগেরহাট জেলার শরণখোলা থানা প্রতিনিধি হিসেবে আজ ২৩ অক্টোবর ২০২৬ তারিখ থেকে নিয়োগ প্রদান করা হলো।
এখন থেকে তিনি শরণখোলা থানা এলাকায় পত্রিকার সংবাদ সংগ্রহ, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য অনুসন্ধান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করবেন। তাঁকে পেশাগত সততা, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হলো।
সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের প্রতি নবনিযুক্ত প্রতিনিধিকে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হচ্ছে।
আমরা তাঁর পেশাগত সাফল্য ও দায়িত্বশীল সাংবাদিকতা কামনা করছি।
আদেশক্রমে,
মোহাম্মদ বোরহান হাওলাদার জসিম
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সময়ের কণ্ঠ
স্লোগান: আমাদের কাগজ মানুষের কথা বলে
ওয়েবসাইট: e.somoyerkontho.com


















