Dhaka ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাজী জামালকে দৈনিক সময়ের কণ্ঠ থেকে স্থায়ীভাবে বহিষ্কার অফিসের সঙ্গে যোগাযোগ না রেখে বিভিন্ন সংগঠনের পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ১২:৪৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ১৮০ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া গাজী জামালকে দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

পত্রিকা কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ না রেখে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সংগঠনের পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন স্থানে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের কারণে পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিভিন্ন পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং মামলা করার কথা বলে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা ও ব্যবহৃত বিভিন্ন পরিচয় নিয়ে প্রশ্ন ওঠার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তবে এসব অভিযোগের সত্যতা যাচাই ও প্রমাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ। অভিযোগগুলো অস্বীকার বা ব্যাখ্যা করার সুযোগ সংশ্লিষ্ট ব্যক্তির রয়েছে।

দৈনিক সময়ের কণ্ঠ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, গাজী জামালের সঙ্গে পত্রিকার কোনো ধরনের সাংগঠনিক, প্রতিনিধিত্বমূলক বা পেশাগত সম্পর্ক বর্তমানে নেই। তিনি দৈনিক সময়ের কণ্ঠের নাম, পরিচয়পত্র বা প্রতিনিধি পরিচয় ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে।

পত্রিকার সুনাম, পেশাগত নীতিমালা ও সাংবাদিকতার মর্যাদা রক্ষার স্বার্থে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

দৈনিক সময়ের কণ্ঠের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে, গাজী জামাল যদি ভবিষ্যতে দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি বা কর্মী হিসেবে কোনো পরিচয় দেন, তাহলে তা পত্রিকার কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করে যাচাই করার জন্য।

—দৈনিক সময়ের কণ্ঠ কর্তৃপক্ষ

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media