যমুনা সার কারখানা ১৬ দিন পর পুনরায় সার উৎপাদন শুরু
- আপডেট টাইম : ০৮:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ৮৭ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর জেলাধীন সারিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা।কারখানটি গ্যাস সংকটে বন্ধ থাকে দীর্ঘ ৮ মাস। যমুনা সার কারখানা ১৬ দিন পর পুনরায় উৎপাদন শুরু করেছে।
শুক্রবার(২৩ অক্টোবর)সকাল ১০ টায় পুনরায় সার উৎপাদন শুরু হয়েছে।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার ডিজিএম (প্রশাসন) দেলোয়ার হোসেন।
১৬ দিন পর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদন শুরু করলো কারখানাটি।
কারখানার উৎপাদন বিভাগীর প্রধান মোঃ ফজলুল হক বলেন,দীর্ঘদিন বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ও গ্যাস না থাকার কারণে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকে কারখানাটি। পরে গ্যাসের সংকট কেটে যাওয়ায় ফের উৎপাদন শুরু হয়েছিল।
কিন্তু উৎপাদন শুরু হওয়ার ২ দিন পর বুধবার(৭অক্টোবর)বিকেলে বয়লারের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে উৎপাদন ক্ষমতা আবারো বন্ধ হয়ে যায়।
তবে কারখানার অন্যান্য যন্ত্রাংশ সচল আছে।গত দুইদিন মোট ১ হাজার ৬শত টন সার উৎপাদন করা হয়েছে ।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে আবারো যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে গ্যাস সংযোগ দেয়া হয়।
দৈনিক ১হাজার ৭শত মেট্টিক টন ইউরিয়া সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই সার কারখানা।
কারখানার কর্তৃপক্ষ বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শত ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করা হয়। সার উৎপাদন শুরু হওয়ায় আনন্দিত কারখানার শ্রমিক ও

















