Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়কে যান চলাচল বন্ধ

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৪৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ২ ০০০.০০.বার দেখেছেন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে শ্রমিক অসন্তোষ। ছবি: সংগৃহীত
ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকরা তিন ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেন। একদল পদ্মার মোড় এলাকায় এবং অন্য একটি দল হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা থেকে আরিচাগামী এবং আরিচা থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে আগে থেকেই অবস্থান নেয়া শ্রমিকদের সরাতে গিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল ৯টা ১০ মিনিটে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

এদিকে, শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শ্রমিকদের একটি অংশ পরে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media