Dhaka ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নয়নপুরে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন. মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নয়ন আহমেদ বকুল, জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : ১২:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ৪৫১ ০০০.০০.বার দেখেছেন

{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"YME1EYKV-PI9Q-6I0S-92A8-4NN25IO43I3I","pictureId":"YME1EYKV-PI9Q-6I0S-92A8-4NN25IO43I3I","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"YME1EYKV-PI9Q-6I0S-92A8-4NN25IO43I3I","pictureId":"YME1EYKV-PI9Q-6I0S-92A8-4NN25IO43I3I","capability_name":"capcut_photo_editor"}"}

ব্রাহ্মণবাড়িয়ার নয়নপুরে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নয়নপুর ঐক্য যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শনিবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়নপুর এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির শুরুতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার পরিবার, সমাজ ও শিক্ষাঙ্গনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এ সময় বক্তব্য দেন মো. স্বপন মিয়া। তিনি বলেন, “মাদকের কারণে সমাজে অপরাধ, পারিবারিক অশান্তি এবং যুবসমাজের নৈতিক অবক্ষয় উদ্বেগজনক হারে বাড়ছে। একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

আরও বক্তব্য দেন মো. রুবেল সরকার। তিনি বলেন, “পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগেই তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব।”

কর্মসূচি শেষে আয়োজকরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং নয়নপুরকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media