Dhaka ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে কড়ুইকান্দি ফেরিঘাট হতে কোনাঘাট পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন

সাদ্দাম হোসেন :বাঞ্ছারামপুর
  • আপডেট টাইম : ০৯:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১০৪ ০০০.০০.বার দেখেছেন

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়কের কড়ুইকান্দি ফেরিঘাট থেকে কোনাহাট পর্যন্ত অংশের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ১৫৩২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ এ সড়কাংশের নির্মাণকাজ শুরু হচ্ছে। এ প্রকল্পের মধ্যে ২৭.৭০৮ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ৪.৫৪৮ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ, ৬ টি সেতু নির্মাণ, ৪৬ টি কালভার্ট নির্মাণ, ২১.৪৫৮ কিলোমিটার রক্ষাপ্রদ কাজ, ১৪.৭৭৪ কিলোমিটার ড্রেন নির্মাণ, ৮ টি বাস বে- নির্মাণ কাজ করা হবে। তাছাড়া ৪৯৫ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে ৭৮.৫৩ হেক্টর ভুমি অধিকরণ কাজ, ৫৩৯ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ ও পূর্ত কাজ, ৯ কোটি ৬১ লক্ষ টাকা ব্যয়ে ইউটিলিটি স্থানান্তর কাজ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, আঞ্চলিক মহাসড়কের এ অংশের নির্মাণকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি স্থানীয় জনগণের যাতায়াত ও পণ্য পরিবহনে গতি আসবে বলে আশা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সড়কটি। নির্মাণকাজ শেষ হলে বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার সঙ্গে বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে বলে স্থানীয়রা আশা করছেন।
সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর বাস্তবায়নে সড়ক ও জনপদের কুমিল্লা জোনের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জুনায়েদ আবদুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ এম এ খালেক পিএসসি, ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের সাংসদ এডভোকেট এম এ মান্নান , পরিকল্পনা মন্ত্রণালয়ের ভোত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব ড. নেয়ামতুউল্লাহ ভুইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক, সড়ক ও জনপদের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোহাম্মদ তারেক ইকবাল, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা, সড়ক ও মহাসড়ক বিভাগের মোঃ আনিসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জিয়া উদ্দিন জিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমদা আক্তার,
বিএনপির উপজেলা কমিটির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক একেএম মুসা, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক শামীম শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media