Dhaka ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ লাখ টাকায় স্টেশন পার্কিং ইজারা, ভোগান্তিতে যাত্রী` `একপাশে ব্যারিকেড, অপরপাশে রিকশা প্রবেশ বন্ধ – প্রশ্ন জনমনে

ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি মহিন আলম
  • আপডেট টাইম : ০৫:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২৮৫ ০০০ বার

রেলওয়ে স্টেশনের মূল পার্কিং এলাকা ১২ লক্ষ টাকায় ইজারা দেওয়ার পর যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। ইজারা দেওয়ার পর উত্তর ও দক্ষিণ উভয় পাশে ব্যারিকেড দেওয়ায় যাত্রীরা এখন রাস্তায় নেমে স্টেশনে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় যাত্রী ও স্টেশন ব্যবহারকারীদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ উত্তর ও দক্ষিণ উভয় পার্শ্বের পার্কিং একসাথে ইজারা না দিয়ে শুধুমাত্র একপাশের পার্কিং ইজারা দিয়েছে। অথচ দক্ষিণ দিকে বাজারের কারণে আগে থেকেই রিকশা-গাড়ি নিয়ে স্টেশনে প্রবেশ করা যেত না। এখন উত্তর দিকেও ব্যারিকেড দেওয়ায় সাধারণ যাত্রীদের স্টেশনে পৌঁছানো দুরূহ হয়ে পড়েছে।

“১২ লাখ টাকায় ইজারা দিলে রেলের আয় বাড়বে, কিন্তু যাত্রী যাবে কোথায়? ট্রেন ধরতে এসে এখন রাস্তায় ব্যাগ-বাচ্চা নিয়ে হাঁটতে হয়। মাল-সামান নিয়ে রাস্তা পার হওয়া রীতিমতো ঝুঁকিপূর্ণ” এমনটাই বলছেন নিয়মিত যাত্রীরা

অনেকের প্রশ্ন, সাধারণ মানুষ তথা যাত্রীর সুবিধার চেয়ে বাণিজ্যিক স্বার্থই কি রেলের কাছে প্রধান হয়ে উঠলো? উভয় পাশের পার্কিং উন্মুক্ত না রেখে শুধু একপাশ ইজারা দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এ বিষয়ে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ইজারা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। যাত্রী চলাচলের জন্য বিকল্প ব্যবস্থার বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।”

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা এর দপ্তর থেকে জানানো হয়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় নিউজ

১২ লাখ টাকায় স্টেশন পার্কিং ইজারা, ভোগান্তিতে যাত্রী` `একপাশে ব্যারিকেড, অপরপাশে রিকশা প্রবেশ বন্ধ – প্রশ্ন জনমনে

আপডেট টাইম : ০৫:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬