Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁও মডেল থানায় নতুন ওসি সাইফুল ইসলাম যোগদানের পর সাধারণ মানুষের মধ্যে ফিরছে আস্থার পরিবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ১০:২৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২২০ ০০০.০০.বার দেখেছেন

রাজধানীর খিলগাঁও মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ সাইফুল ইসলাম যোগদানের পর থানার সেবামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন এলাকার সাধারণ মানুষ। নতুন ওসির দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হওয়া এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, থানায় আগত সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরতে পারেন এবং আইন অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা পান। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবেন নতুন ওসি—এমন প্রত্যাশাও রয়েছে।

দৈনিক সময়ের কণ্ঠ মনে করে, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার ভালো কাজ ও জনগণবান্ধব আচরণই পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব।

এদিকে দৈনিক সময়ের কণ্ঠ-এর সম্পাদক মোহাম্মদ বোরহান হাওলাদার জসিম নতুন ওসি মোঃ সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় তিনি খিলগাঁও মডেল থানায় নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। একই সঙ্গে এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে নতুন ওসি মোঃ সাইফুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

ভালো কাজ করলে জনগণও পুলিশের পাশে থাকবে—এটাই প্রত্যাশা। খিলগাঁও মডেল থানায় নতুন ওসির নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও দৈনিক সময়ের কণ্ঠ পরিবারের।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media