Dhaka ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা-৪ আসনের ঘটনায় সমালোচনার মধ্যে ব্যাখ্যা দিলেন সংশ্লিষ্ট ব্যক্তি

সিনিয়র বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম সরোয়ার
  • আপডেট টাইম : ০২:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • / ২৫২ ০০০.০০.বার দেখেছেন

সাতক্ষীরা-৪ আসনের একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে লিখিত বক্তব্য প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।

মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত ওই বক্তব্যে তিনি দাবি করেন, গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে তিনি তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়াম বেগমকে নিয়ে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা পরিচয়দানকারী ওবায়দুল্লাহ বাইরে গিয়ে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে এসে তাদের জিম্মি করেন বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, ওই সময় তাদের কাছ থেকে ১ লাখ টাকা নেওয়া হয় এবং পরে ভাড়ায় ব্যবহৃত গাড়িটি আটকে রেখে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক উদ্দেশ্যে ওই ভিডিওকে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

তিনি আরও জানান, গত ১৭ জুন ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মোছা. মরিয়াম বেগমকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। তাই সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চললেও অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের তথ্যও এখন পর্যন্ত জানা যায়নি।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media