জামালপুরে ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে মানববন্ধন ও র্যালি
- আপডেট টাইম : ০৫:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫১ ০০০.০০.বার দেখেছেন

*আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত,
*সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য নির্দেশনা
জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে দিবসটির
আয়োজন করে জেলা প্রশাসন।
সকালে শহরের ফৌজদারি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়র সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, মোহাম্মদ ইউসুপ আলী। আরোও বক্তব্য রাখেন,সিনিয়র তথ্য কর্মকর্তা জালাল উদ্দীন,
সচেতন নাগরিক কমিটি(সনাক)
জামালপুরের সভাপতি শামীমা খান, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন, ইয়েস দলনেতা আবৃত্তি আমিন ইভাসহ অন্যান্যরা।আলোচনা সভায় প্রতিবেদন উপস্থাপন করেন
জেলার ৯০টি ওয়েব পোর্টালের উপর পরিচালিত গবেষণা টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসাইন। অফিস প্রধান, কর্মকর্তা-কর্মচারী, সিটিজেন চার্টার বা সেবা সমূহ, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার তথ্যসহ ৭টি বিষয়ের উপর।এসব পোর্টালের পর্যবেক্ষণ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয় ৭টি বিষয়ের মধ্যে কর্মকর্তা-কর্মচারী, সেবা সমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাসহ ৫টি বিষয়ের তথ্য হালনাগাদকরণ গত বছরের তুলনায় কমেছে। তবে অফিস প্রধান ও যোগাযোগের ক্ষেত্রে ২টি বিষয়ের তথ্য হালনাগাদ গত বছরের তুলনায় বেড়েছে। ৯০টি পোর্টালের মধ্যে ৩১টিতে ৫০ শতাংশের কম তথ্য হালনাগাদ রয়েছে। আর ৫০ শতাংশের বেশী তথ্য হালনাগাদ রয়েছে ৫৯টি পোর্টালে। ৪টি পোর্টালে শতভাগ তথ্য থাকলেও ৬টি পোর্টালে কোন তথ্য নেই।এসব পোর্টালের আরও অন্যান্য দিক তুলে ধরে কিছু সুপারিশ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে সঠিক তথ্য প্রদানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আন্তরিক হতে হবে। পাশাপাশি জিডিটাল যুগে অপতথ্য ও ভুল তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তির বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরোও বলেন,সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।
নজরুল
২৮.০৯.২৬

















