Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধি: মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)
  • আপডেট টাইম : ০২:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১০৮ ০০০.০০.বার দেখেছেন

পাবনার ভাঙ্গুড়ায় শিশু রামিসা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া সৃতিসৌধ্যের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধার সন্তানে গণের পক্ষে সাহেহ আহমেদ সবুজের সহায়তায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সালেহ আহমেদ সবুজ। উপস্থিত সকল শিক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন আবু মোঃ আদিব ইরফান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা, সন্তান,নাগরিক ও প্রজন্ম পরিষদ এর সভাপতি মোঃ গোলাম মোস্তফা,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি,মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ কুমারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভিন্ন সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তারা শিশু রামিসাসহ সকল শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশরহের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুল তলায় শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media