Dhaka ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আহম্মেদপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক জলবায়ু পরিবর্তনে সচেতনতাবৃদ্ধি উপলক্ষে   র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি,

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৪৪৫ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার অন্তর্গত আহম্মেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ্ নেওয়াজ এর উদ্যোগে  র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।সোমবার(২৯জুন) সকাল ১০টায় উক্ত র‌্যালি ও বৃক্ষরোপন কর্মসূচী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,জলবায়ু পরিবর্তনে সচেতনতাবৃদ্ধি, দূর্যোগঝুঁকি মোকাবেলায় আজকের এই বৃক্ষরোপন কর্মসূচি।এই কর্মসূচি উপলক্ষে আমরা আমাদের বিদ্যালয়ে একটি ফলজ, একটি ওষধি ও একটি বনজ গাছ রোপন করলাম।একটি শিশু একটি গাছ।
আজ দুপুর ০২.০০ টায় গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী উদ্ভোধন করবেন।উক্ত কর্মসূচি লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেলন(লেইস)প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।সে উপলক্ষে আমাদের বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী, অবিভাবক ও এলাকার সকল শ্রেণীর মানুষ  উপস্থিত ছিলেন।
২৯-০৬-২০২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media