Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে চিকিৎসক সমাজের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর:
  • আপডেট টাইম : ১০:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১৫১ ০০০.০০.বার দেখেছেন

জামালপুরে চিকিৎসক সমাজের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(৮ জুন)দুপুরে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে  অংশগ্রহণ করেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা  বলেন- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে গত ১৯ মে এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত গৃহীত সিদ্ধান্ত চিকিৎসকদের জন্য হতাশাজনক ও চিকিৎসাবিরোধী। ফলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও বিসিপিএস-এর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং চিকিৎসকদের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
দাবি গুলো হল:১.বিসিপিএস ১৯ মে যে নোটিশ জারি করেছে তা যেন ৪৮ ঘন্টার মধ্যে বাতিল করা হয়। ২., আমাদের যে চিকিৎসার সুরক্ষা আইন আছে, তা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। ৩.আমাদের ইন্টার্নীদের বেতন ত্রিশ হাজার টাকা তা যেন ৯ম গ্রেডের সমমান করা হয়। ৪.আমাদের দেশে অনেকেই ডাক্তার না হয়ে বিসিএস ও এমবিবিএস ব্যবহার করেন, তাদের বিরুদ্দে ব্যবস্থা গ্রহণ করা।৫. কোন ঘটনা ঘটে গেলে তা দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা ৬.বিসিপিএস পরীক্ষার ফি দশ হাজার করা আছে তা যেন কমিয়ে এক হাজার টাকা করা হয়।

এজন্য এই সিদ্ধান্ত বাতিল এবং  ৬ দফা দাবি উত্থাপন করা হল। এই দাবি আদায় না হলে আন্দোলনকারীরা পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
০৮.০৬.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media