Dhaka ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রিয় দেশবাসী, ঘোষিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও বাস্তবতায় দেখা যাচ্ছে,

সময়ের কন্ঠ সংবাদদাতা
  • আপডেট টাইম : ১২:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ১৩ ০০০. ০০ বার

এতে এমন অনেক সিদ্ধান্ত রয়েছে যা সাধারণ মানুষের জন্য জনবিরোধী ও কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-জ্বালানির বাড়তি চাপ, করের বোঝা বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় খাতে পর্যাপ্ত স্বস্তি না থাকায় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
আজ দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে। অথচ বাজেটে জনগণের প্রত্যাশা অনুযায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের সুস্পষ্ট প্রতিফলন দেখা যায়নি।
আমরা মনে করি—
জনগণের উপর অতিরিক্ত কর ও ব্যয়ের চাপ কমাতে হবে।
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে জনগণবান্ধব নীতি গ্রহণ করতে হবে।
কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা বাড়াতে হবে।
দুর্নীতি ও অর্থপাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
দেশের বাজেট এমন হওয়া উচিত, যা জনগণের মুখে হাসি ফোটাবে; নতুন উদ্বেগ ও কষ্টের কারণ হবে না। আমরা জনগণের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সবসময় সোচ্চার থাকব।
বিনীত,
মজিবুর রহমান
মহাসচিব, এনডিপি

জাতীয় নিউজ

প্রিয় দেশবাসী, ঘোষিত জাতীয় বাজেটে কিছু ইতিবাচক দিক থাকলেও বাস্তবতায় দেখা যাচ্ছে,

আপডেট টাইম : ১২:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬