Dhaka ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৮:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ২৪০ ০০০.০০.বার দেখেছেন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকাল ৪টায় তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আমার দেশকে নিশ্চিত করেছে কমিশন সূত্র।

সূত্র জানায়, ‘চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।’

ঠিক কী কারণে অধ্যাপক মোবাশ্বের পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তন হলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media