Dhaka ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙালী ফাউন্ডেশনের উদ্যোগে মোংলায় ১৪০০ পরিবারের মাঝে মাংস বিতরণ

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫২ ০০০.০০.বার দেখেছেন

মোঃ ওমর ফারুক: মোংলায় বাঙালী ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে ১৫ টি গরু জবাই করে মোংলার ১ হাজার ৪০০ গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আয়োজিত এ মানবিক কার্যক্রমে ব্যাপক সাড়া পড়ে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩ টায় মোংলা আলিয়া মাদ্রাসা মাঠে এ মাংস বিতরণ করা হয়। এ সময় এলাকার গরিব, অসহায় ও দুস্থ ১ হাজার ৪০০ মানুষের হাতে ১ কেজি করে গরুর মাংস তুলে দেওয়া হয়। মাংস পেয়ে অসহায় মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি দেখা যায়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু আর্থিক সহায়তা নয়, মানবিক মূল্যবোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বাঙালী ফাউন্ডেশনের উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় মানবিক কাজ আর কিছু হতে পারে না। বাঙালী ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মানুষ মানুষের জন্য—এই চেতনাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সমাজে অনেক মানুষ রয়েছেন, যারা নানা কারণে প্রয়োজনের সময় সহযোগিতা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের মানবিক কর্তব্য।

বরিশাল বেকারির মালিক মো: কামরুল ইসলাম বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে একটি মানবিক, বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। মানুষের কল্যাণে যে কোনো ভালো উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় উপস্থিত আয়োজক ও সংশ্লিষ্টরা বলেন, মানুষের প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। ভবিষ্যতেও বাঙালী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মাংস বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া কয়েকজন অসহায় মানুষ এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন উদ্যোগে তারা যেমন উপকৃত হয়েছেন, তেমনি সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা তৈরি হবে।

মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার চর্চা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media