Dhaka ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার সুরক্ষা আইনের মামলায় মোংলায় সাংবাদিক রেজা মাসুদ আটক

মো: ওমর ফারুক :
  • আপডেট টাইম : ০৬:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭৯ ০০০.০০.বার দেখেছেন

সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলায় মোংলার আলোচিত সাংবাদিক রেজা মাসুদকে আটক করেছে পুলিশ। বুধবার (২ ই সেপ্টেম্বর) সন্ধ্যায় মোংলা শহরের সিঙ্গাপুর মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

রেজা মাসুদ মোংলা প্রেস ক্লাবের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখির কারণে স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে আলোচিত ও সমালোচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইবার সুরক্ষা আইনে এক নারীর ভাইয়ের দায়ের করা মামলাটি আদালত থেকে এজাহার হিসেবে মোংলা থানায় পাঠানো হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই রেজা মাসুদকে আটক করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিআতিকুর রহমান রেজা মাসুদকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাইবার সুরক্ষা আইনে করা মামলাটি আদালত থেকে এজাহার হিসেবে থানায় এসেছে। মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।

তবে মামলায় রেজা মাসুদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এদিকে সাংবাদিক রেজা মাসুদকে আটকের ঘটনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।

তারা বলেন, “সাংবাদিক মাসুদ রানাকে ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়ে হয়রানি করার যে অপচেষ্টা চলছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন সাংবাদিকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগতভাবে মোকাবিলা করা উচিত। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে কাউকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো কোনোভাবেই কাম্য নয়।”

তারা আরও বলেন, “রেজা মাসুদ সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটি তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি বা ভয়ভীতি প্রদর্শন করা হলে আমরা তার প্রতিবাদ করব।”

তারা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, “সাংবাদিকদের কণ্ঠরোধ কিংবা মামলা দিয়ে হয়রানি কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা চাই, বিষয়টি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করা হোক এবং প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরা হোক।”

এদিকে বিএনপির অন্যান্য নেতারাও সাংবাদিক রেজা মাসুদকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে মামলাটি কীভাবে হয়েছে, অভিযোগের প্রকৃত বিষয়বস্তু কী এবং রেজা মাসুদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা কতটুকু—এসব বিষয়ে পুলিশের তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের দিকেই এখন নজর স্থানীয়দের।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media