Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান পদে বাংলাদেশের সংসদের স্পিকারের দায়িত্ব গ্রহণ।

মীর ফরিদ উদ্দিন- সিনিয়র রিপোর্টার।
  • আপডেট টাইম : ০১:৪১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১০৮ ০০০.০০.বার দেখেছেন

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (APG) চেয়ারম্যান হিসেবে আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহাম্মেদ বীরবিক্রম। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদের দায়িত্ব ভার গ্রহণ করেন।

​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মেজর হাফিজ অবঃ উদ্দিন আহাম্মেদ বীরবিক্রম- মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি গভীর শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ অর্জনকে তিনি তার নিজস্ব বিজয়ের চেয়ে নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেন, যারা তাকে টানা সাতবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে জনসেবার সুযোগ দিয়েছেন।
​তিনি বলেন, “এই সম্মান আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের সর্বস্তরের জনগণের এবং সমগ্র বাংলাদেশের সম্মান। আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত গৌরবের।”

​বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংসদীয় কূটনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় ব্যক্ত করেন তিনি। অর্পিত দায়িত্ব যেন পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে পারেন—সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
​উল্লেখ্য, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) বিশ্বজুড়ে সংসদীয় গণতন্ত্র ও সহযোগিতার অন্যতম শীর্ষ সংগঠন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদার ও দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে নতুন চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media