ইসলামপুরে জমি দখলকে কেন্দ্র করে নিহত ১
- আপডেট টাইম : ০৮:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৪০৪ ০০০.০০.বার দেখেছেন

*জমি দখলকে কেন্দ্র করে নিহত ১*মৃতদেহে আঘাতের চিন্হ
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার অন্তর্গত ইসলামপুর পৌর এলাকায় দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে।
শনিবার(১০ অক্টোবর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান(আকা ৬৫)দক্ষিণ ভেঙ্গুরা গ্রামের মৃত কাজিম উদ্দিন সরকারের ছেলে।আতাউর রহমান পেশায় একজন সার ব্যবসায়ী।
নিহতের ছেলে দিপু বলেন,আমাদের বাড়ীতে কাজ চলতেছিল। হঠাৎ করে সাইফুল ৩-৪ শত লোকের দলবল ভাড়া করে নিয়ে আসে আমাদের বাড়ীতে হত্যা কান্ড চালায়।তারা আমাদের ঘরবাড়ী বেখল করবে।আমাদের ঘরবাড়ী ভাঙ্গচুর করে।আমাদের সবাইকে মারধর করে। আমার বাবাকে চরমভাবে আঘাত করে। ফলে সে ঘটনাস্থলেই মারা যায়।আমার বাবা সকালে সুস্থ ছিলেন। তিনি সকালে বাজার করছেন।মাছ কিনে আনছেন।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা:নোমানুর রশিদ নয়ন তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো বলেন, মৃতদেহে আঘাতের চিণ্হ থাকায় তাকে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি বা মামলা হয়নি।




















