Dhaka ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গঞ্জ জেলা ভৈরব নৌ থানার ডাকাতির মামলায় আসামি গ্ৰেফতার

মোঃ জামাল উদ্দিন নিজস্ব প্রতিনিধি কিশোর গঞ্জ।
  • আপডেট টাইম : ০৪:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / ৬৪ ০০০.০০.বার দেখেছেন

ডাকাতি মামলার আসামী চিহ্নিত নৌ- ডাকাত হানিফ  মিয়া কে গ্রেফতার করেছে নৌ- থানা পুলিশ ।  মঙ্গলবার রাত ৯ টার দিকে মেঘনা নদীর গৌরী পুর এলাকায় নৌ -পুলিশ টহল কালে  ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের নৌকাটি পুলিশ কে দেখে পালানোর চেষ্টা  করে। এ সময় পুলিশ তাদের পিছু ধাওয়া করে জনতার সহায়তা গৌরিপুর থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য ও ডাকাতি মামলার আসামী হানিফ মিয়াকে  পুলিশ  গ্রেফতার করে। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায় । 
এ বিষয়ে ভৈরব নৌ- থানার অফিসার ইনচার্জ কে এম মনিরুজ্জামান হানিফ কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, গত ১৬ মে বাইশ মৌজা যাওয়ার পথে  মেঘনা নদীতে আশুগঞ্জ এলাকায় দিনের বেলায় ডাকাতরা ব্যবসায়ী শামিমের উপর হামলা চালিয়ে ৩৫ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ।  এ ঘটনায় ওইদিনই শামিম মিয়া বাদী হয়ে ১ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত নামা আরো ৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে । গ্রেফতারকৃত হানিফ  ওই ডাকাতির সাথে জড়িত ছিলো । এরআগে  ওই মামলার আরো ২ আসামি  ডাকাত সজীব ও ধীরাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media