Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আলা উদিদন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : ০৩:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১৬ বার

কক্সবাজারের ঈদগাঁও থানার বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শনিবার (০৩ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের দরগাহ গেইটের বিপরীত পাশে জাগিরপাড়া রোডের মুখে একটি চেকপোস্ট পরিচালনা করেন।

এ সময় একটি টমটম গাড়িতে থাকা যাত্রীদের তল্লাশি চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সাদ্দাম হোসেন (৩২) ও দেলোয়ার হোসেন (৪২)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা রামু থানা এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ইসলামপুর এলাকায় খুচরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা নং-৪ (তারিখ: ০৩/০৫/২০২৬ খ্রি.) ধারা ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর।”

তিনি আরও বলেন, অপরাধ দমন ও মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান প্রত্যাশা করছে।

Tag :

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ০৩:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬