Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সুমন গোপ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : ১২:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৪৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ কৃতি শিক্ষার্থীসহ ১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে নাসিরনগর সরকারি কলেজ মিলনায়তনে সৈয়দ শাহ আবদুল্লাহ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ড. সৈয়দ আবুল মুজাদ্দাদ মুস্তাফিজ বিল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের মেধাবীরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান আলোচক ছিলেন সৈয়দ শাহ আবদুল্লাহ কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা সৈয়দ আবুল মুজাররাদ আশিক বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ,নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন । নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক প্রার্থ প্রতীম সোমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ মিয়া,আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের প্রভাষক মাওলানা আশরাফুল আজিজ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী। সাবেক ছাত্র নেতা মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে “সৈয়দ আবু এমদাদ স্মৃতি” বৃত্তি হিসেবে ১৭ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আপডেট টাইম : ১২:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬