Dhaka ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শোভাযাত্রা

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর:
  • আপডেট টাইম : ০৮:২৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৫১ ০০০.০০.বার দেখেছেন

নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করেন।
আজ শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, সবাই উদ্যোগী হলে ডেঙ্গু প্রতিরোধ করা খুব সহজ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়ির আশেপাশের ঝোপঝাড় ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি টবে জমে থাকা পানি, এয়ারকুলারে জমে থাকা ও বিভিন্ন পরিত্যাক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মতি ফেলে দিতে হবে। চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
০৬.০৬.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media