Dhaka ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোরআন-সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

তথ্যচিত্র পাঠিয়েছেন মোঃ সাইফুল ফলোয়ার
  • আপডেট টাইম : ০৫:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৪ ০০০.০০.বার দেখেছেন

জাতীয় সংসদে ‘কোরআন-সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন’ পাশের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের।

আয়োজকরা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বা বিধান তারা মেনে নেবেন না। এ ধরনের আইন সংশোধনের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশে বক্তারা সংশ্লিষ্ট আইন পুনর্বিবেচনা ও সংশোধনের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media