Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জ ব্রহ্মপুত্র নদীতে ২৪ দিন পর ভেসে উঠল মৃতদেহ

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৯:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১৬ ০০০.০০.বার দেখেছেন

২৪ দিন পর মৃতদেহ ভেসে উঠেছে রোহানের বয়স আট।
*ডুবেরুর দল অনেক চেষ্টার পর ব্যর্থ
*পরিবারের একমাত্র সন্তান নাম রোহান
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলার অন্তর্গত বাহাদুরাবাদ ইউপি ভাঙ্গার গ্রামে।
দেওয়ানগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় রোহান। ডুবেরুর দল অনেক অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ।২৪ দিন পর মৃতদেহ ভেসে উঠেছে রোহানের বয়স আট। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউপি মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্র নদীতে  মৃতদেহটি পাওয়া যায়। নিহত রোহান (পরিবারের )মনির হোসেনের একমাত্র সন্তান।

এলাকাবাসী বলেন, মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্র নদীতে একটি শিশুর মরদেহ ভেসে যেতে দেখে তারা। পরে রোহানের আত্মীয়-স্বজন এসে তার মৃতদেহ সনাক্ত করে। গত আগস্ট মাসের ২৪ তারিখে রোহান গ্রামের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদীর দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। পর আত্মীয়-স্বজন এবং ফায়ার সার্ভিসের ডুবেরুর দল অনেক চেষ্টার পরে ব্যর্থ। অবশেষে আজ সকালে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদীতে রোহানের লাশ ভেসে উঠে। রোহানের চাচা ইসমাইল হোসেন বলেন, লাশ বিকৃত হয়ে যাওয়ায় মুখদেখে লাশ সনাক্ত করার কোন উপায় ছিল না। রোহানের পরনের প্যান্ট দেখে সনাক্ত করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নজরুল
১৭.০৯.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media