Dhaka ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ধামরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৬ ০০০.০০.বার দেখেছেন

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেপাশাই বয়েজ ক্লাবের উদ্যোগে দেপাশাই বড়পাড়া খেলার মাঠে ব্যতিক্রমী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় গাজীরচট একাদশকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় মানিকগঞ্জ একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।
দেপাশাই বয়েজ ক্লাবের সভাপতি ও মাইটিভির সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা শেষে সভাপতির বক্তব্যে আব্দুর রশিদ তুষার বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন ব্যতিক্রমী ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। বর্তমানে অনেক যুবক খেলাধুলা থেকে দূরে থাকায় মাদকের বিস্তার বাড়ছে। মরণব্যাধি মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে।”
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও দূরে রাখতে সহায়তা করে। তাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media