Dhaka ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ১১:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১২৭ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর জেলাধীন সরিষাবাড়ি উপজেলায় হাটবাড়ি গ্রামে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন মিয়ার (১০)  মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় সরিষাবাড়ি উপজেলায় ডোয়াইল ইউপি হাটবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন মুদি দোকানদান শাহীন মিয়ার ছেলে।
এলাকাবাসী বলেন, মুদি দোকানদার শাহীন মিয়া স্থানীয় বাজার থেকে পরিবারের জন্য কিছু লিচু কিনে বাড়ীতে আসে। বাড়িতে আসার পর লিচু খাওয়ার সময় হঠাৎ তার ছেলে ইয়াসিনের গলায় লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যার দিকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।
১১.০৫.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media