ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়নে অনলাইন জুয়ার অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
- আপডেট টাইম : ০২:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১ বার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজার ও আশপাশের গ্রামগুলোতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে অনলাইন জুয়ার আসর বসছে বলে অভিযোগ উঠেছে দুইজন অনলাইন জুয়ারুর এজেন্টকে পাওয়া গেলে তারা বলে আমি সাব এজেন্ট একজনের নাম মোঃ নাজমুল হাসান আরেক জনের নাম রাহমাতুল্লাহ কফিল । স্থানীয়দের দাবি, কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় যুবসমাজ কয়েকজন অনলাইন জুয়াড়িকে আটক করার চেষ্টা করলে কৌশলে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় প্রতিবাদকারী যুবকদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ রয়েছে। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, বাজার কমিটির সভাপতি ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতার প্রভাবে অভিযুক্ত জুয়াড়িরা ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হয়। স্থানীয়রা দাবি করেন, ভাঙ্গুড়া থানাকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ জনগণের আশঙ্কা, অনলাইন জুয়ার বিস্তার ভবিষ্যৎ প্রজন্ম ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিপথে ঠেলে দিতে পারে।
এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



















