Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিল ও ফারজানা রুপার জামিন

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ০৩:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ৭৬ ০০০.০০.বার দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছে হাইকোর্ট। সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালত ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন দিয়েছে। পাশাপাশি দুজনের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, সব মামলায় জামিন না হওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে ২০২৪ সালের ২১ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media