Dhaka ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা স্লিপ কেটে এক যাত্রীর মৃত্যু

মোহাম্মদ নজরুল ইসলাম, জামালপুর:
  • আপডেট টাইম : ০২:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১৩৩ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর, দেওয়ানগন্জ বাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক যাত্রীর পা স্লিপ কেটে ট্রেনের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ শনিবার (৬জুন)সকালে দেওয়ানগন্জ সুগার মিল গাবতলী এলাকায় রেলক্রসিং গেট সংলগ্নে এ ঘটনাটি ঘটে।বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগন্জ বাজার রেলওয়ে স্টেশন মাষ্টার(অতিরিক্ত দিয়িত্ব)আব্দুল বাতেন।
জানা যায়, নিহত যাত্রী জামালপুর জেলাধীন দেওয়ানগন্জ উপজেলার দেওয়ানগন্জ সদর ইউপি গামারিয়া গ্রামের মধ্যপাড়া মো:দুদু মিয়ার ছেলে মনোয়ার(২৭)।মনোয়ার ঢাকায় থাকতেন।তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ মনোয়ারের পা স্লিপ কেটে ট্রেনের নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরবর্তীতে পুলিশ পর্যবেক্ষণ করেন।
ভাগ্যের নির্মম পরিহাস ট্রেন দূর্ঘটনায় তার মৃত্যু হল।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার(জিআরপি)ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )কে একাধিকবার ফোন করা হলে, তিনি ফোন রিসিভ করেন নাই।
০৬-০৬-২০২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media