Dhaka ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

সময়ের কন্ঠ রিপোর্ট
  • আপডেট টাইম : ১১:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ৮৪ ০০০.০০.বার দেখেছেন

ফাইল ছবি

দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ৩ বছর ধরে তারই ছিল। তবে হাবিবুর রহমান সোহানের সেই রেকর্ডে কিছুদিন আগে ভাগ বসিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এক মাস না পেরোতে সেই রেকর্ড আবার এককভাবে নিজের করে নিলেন সোহান। বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার দখলে।

চলতি বিপিএলে হরহামেশাই রুদ্রমূর্তি ধারণ করছেন সোহান। মাত্র এক ম্যাচ আগে ১৫ বলে হাফসেঞ্চুরি করে সবার মনোযোগ কেড়েছিলেন। এবার সেটাকেও ছাড়িয়ে গেলেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে আজ সিটি ক্লাবের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে বসেছেন সোহান। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে তো বটেই, বাংলাদেশি কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ২৬ বছর বয়সী ওপেনার।

ইউল্যাব মাঠে শুরু থেকেই চার-ছক্কার ঝড় তোলেন তিনি। ২৬ বলে ছুঁয়েছেন ফিফটি, এরপরের পঞ্চাশ রান করতে নিয়েছেন মোটে ১৯ বল। ৮টি চার আর ৯টি ছক্কা হাঁকিয়ে তিনি ৪৫ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে।

আউট হওয়ার আগে সোহান করেন ৫৮ বলে ১৩০ রান। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। পুরো ইনিংসে তিনি মারেন ৮টি চার ও ১৩টি ছক্কা। সেঞ্চুরির পরেও চারটি ছক্কা মেরেছিলেন তিনি। শেষ পর্যন্ত আবদুল্লাহ আল মামুনের বলে ক্যাচ দিয়ে ফেরেন।

এর আগে ২০২৩ সালের বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক ছিলেন সোহান নিজেই। চলতি ডিপিএলে মোসাদ্দেক হোসেন সৈকতও ৪৯ বলে সেঞ্চুরি করে তার পাশে ছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে এককভাবে চূড়ায় বসলেন সোহান।

ছক্কার হিসাবেও নতুন নজির গড়েছেন তিনি। এক ইনিংসে ১৩টি ছক্কা মেরে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড তার। ২০১৯ সালে আবাহনীর হয়ে ১৬টি ছক্কা মেরে এই তালিকার শীর্ষে আছেন সৌম্য সরকার।

সোহান বাংলাদেশের হয়ে রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে অনেকটাই পেছনে আছেন তিনি। গোটা বিশ্বের লিস্ট ‘এ’ সংস্করণের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। তিনি মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। আর এক ইনিংসে সর্বোচ্চ ২৩টি ছক্কার বিশ্ব রেকর্ডটি রয়েছে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার ডি’আরসি শর্টের নামে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media