বেনুয়ারচর নয়াপাড়া দুই পুকুরের মাঝখানে লাগেজে বন্দী অজ্ঞাত এক যুবকের লাশ
- আপডেট টাইম : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ২৫৫ ০০০.০০.বার দেখেছেন

জামালপুর জেলাধীন ইসলামপুরে দুই পুকুরের মাঝখানে লাগেজে বন্দী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(২২ জুন) উপজেলার ১১নং চরপুটিমারি ইউপি বেনুয়ারচর নয়াপাড়ায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়:পুকুরের মালিক আলমাছ প্রতিদিন তার পুকুর দেখাশোনা করেন।সোমবার রাত প্রায় ১১ টার দিকে শিয়ালের ডাকচিৎকার শুনে ঘটনা স্থলে যায়।যাওয়ার পর দেখতে পান
দুই পুকুরের মাঝখানে একটা লাগেজ তালা বন্দী।শিয়ালগুলো লাগেজটাকে টানাছেছড়া করে তার পুকুরে নামিয়েছে।পরে ইসলামপুর থানায় ফোন করা হলে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাগেজ উদ্ধার করেন এবং খুলে দেখতে পান দুর্গন্ধযুক্ত অজ্ঞাত এক যুবকের লাশ।গায়ে ছিল কালো শার্ট তবে উলঙ্গ।পরে লাশটি থানার আনা হয়।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান বলেন,লাশটি পোষ্টমেডামের জন্য জামালপুর প্রেরণ করা হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।



















