দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে এলাকাবাসী; জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগের দাবি
- আপডেট টাইম : ০৮:১৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ২৩৭ ০০০ বার

বর্তমানে রাস্তাটি এতটাই নষ্ট হয়ে গেছে যে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষসহ সর্বস্তরের জনগণ প্রতিদিন সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটাই ছোট হরণ এলাকার মানুষের শহরে আসা-যাওয়ার একমাত্র সড়ক। বিকল্প কোনো রাস্তা না থাকায় এলাকাবাসী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা পথেই চলাচল করছেন।
তাই বিনীতভাবে ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন, সম্মানিত জেলা প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম ভাই, এবং সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
জনদুর্ভোগের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে ছোট হরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড় হরণ বাজার পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কারের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের আন্তরিক আবেদন জানাচ্ছি।
এলাকাবাসীর প্রাণের দাবি—এই রাস্তাটি দ্রুত সংস্কার হোক।



















