বিজয়নগরে ১১ বোতল স্কফ সিরাপ সহ এবং গাছের উপর থেকে ২ কেজি গাঁজা মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ অনুসন্ধান রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
- আপডেট টাইম : ১২:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ২৯২ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ বোতল স্কফ সিরাপসহ এবং ২ কেজি গাঁজা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিজয়নগর থানার এসআই আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঈগরতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. খোকন মিয়া (৪৮) নামে এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালিয়ে ১১বোতল স্কফ সিরাপ ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোকন মিয়া (বিষ্ণুপুর ইউনিয়ন ঈগরতলী ) এলাকার মৃত মোঃ হামদু মিয়া ছেলে।
পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ধারায় মামলা দায়ের করা হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় নিউজ


















