মধ্যরাতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী, খোঁজ নিলেন এমপি শাহজাহান চৌধুরী
- আপডেট টাইম : ১১:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১২৭ ০০০.০০.বার দেখেছেন

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী মধ্যরাতে বন্যাদুর্গত এলাকায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের খোঁজখবর নিয়েছেন। তিনি উদ্ধার কার্যক্রম, জরুরি ত্রাণ বিতরণ এবং সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে দায়িত্বরত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী মানবিকতা, সাহসিকতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্গত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বন্যাকবলিত মানুষের পাশে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সমন্বয় করে দুর্গতদের সহায়তায় কার্যক্রম আরও জোরদারের কথাও তিনি উল্লেখ করেন।
দুর্যোগপূর্ণ এই সময়ে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ও তৎপরতায় বন্যাকবলিত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দৈনিক সময়ের কণ্ঠ
জনগণের কথা বলে


















