Dhaka ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিএফআইয়ের ‘আয়না ঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ৪০ ০০০ বার

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তের অংশ হিসেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানসহ বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যদের এ পরিদর্শনে যান।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিগত সরকারের মেয়াদে সংঘটিত বিভিন্ন অমানবিক ঘটনার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিদর্শন দলে রয়েছেন— ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা। আসামিপক্ষের আইনজীবীদেরও এই পরিদর্শনে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে।

জাতীয় নিউজ

ডিজিএফআইয়ের ‘আয়না ঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আপডেট টাইম : ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬