Dhaka ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জাতীয় মৎস সাপ্তাহ উদ্বোধন

সুমন গোপ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • আপডেট টাইম : ০৪:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৩৫ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরিফিনের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহীনা নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন। বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, দ্বীবর সমবায় সমিতির সভাপতি পরিমল দাস।
সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নেয়া উদ্যোগগুলি গ্রামীণ পর্যায়ে সাফল্যের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। মাছ শুধু পুষ্টি সরবরাহ করে না, এটি গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করে, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহের এই উদ্যোগ নতুন প্রজন্মকে দেশি মাছ রক্ষায় উদ্বুদ্ধ করবে এবং গ্রামীণ জীবনের আনন্দ ও আত্মনির্ভরতার স্বপ্নকে আরও সুসংহত করবে।
উপস্থিত অতিথিবৃন্দ পরে মাছ চাষে বিশেষ অবদান রাখায় সফল উদ্যোক্তা চাষি ও সফল মৎস্য চাষি হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য ১৬ আগষ্ট থেকে ১৮ আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস সাপ্তাহ-২০১৬ পালন করা হবে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media