Dhaka ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার বোরহানউদ্দিনের ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

ভোলা জেলা সংবাদদাতা
  • আপডেট টাইম : ০৮:০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৫৫ ০০০.০০.বার দেখেছেন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদের বহিষ্কার করা হয়।

আজ মঙ্গলবার রাতে ছাত্রদল বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি দানিস চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানিস চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোরহানউদ্দিন উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক নৈতিক স্খলন ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টবগী ইউনিয়ন শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান পলীন ও সহদপ্তর সম্পাদক মো. ইমন হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media