Dhaka ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬ অনুষ্ঠিত

মো: ওমর ফারুক
  • আপডেট টাইম : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৩৯ ০০০.০০.বার দেখেছেন

মোংলা উপজেলা পরিষদের সামনে এনজিও ‘জেজেএস’-এর উদ্যোগে

র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী আয়োজিত জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৫ শে আগস্ট) অনুষ্ঠিত এই মেলায় প্রায় ৫০০ মানুষের সমাগম হয়েছে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো: আহসান হাবিব হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, মেলা আয়োজক এনজিও জেজেএস-এর প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা,
জেজেএস ক্লাইমেট চেঞ্জ এডুকেটার মোঃ তারিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

​উল্লেখ্য, দিনব্যাপী এই মেলায় মোট ৮টি স্টল অংশ নেয়। এর মধ্যে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১টি ফায়ার সার্ভিস এবং ১টি সিপিপি স্টল ছিলো। মেলাটিতে প্রায় ১৮০ জন ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অতিথিদের নিয়ে প্রায় ৫০০ মানুষের সমাগম হয়েছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media