Dhaka ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ব্রিজের রেলিং ভেঙে খাদে তেলবাহী ট্রাক; নিহত চালক

সিলেট অফিস
  • আপডেট টাইম : ০৫:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১১২ ০০০.০০.বার দেখেছেন

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন ও হেলপার গুরুতর আহত হয়েছেন। আজ (বুধবার, ১২ আগস্ট) ভোরে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেলবাহী একটি ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। ভোরে ধামাইপার ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রোমান নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া বলেন, ‘ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার দুজনই ছিলেন।’

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ট্রাকে চালক ও হেলপার ছিলেন। চালক রুমান নিহত হয়েছেন এবং হেলপার নয়নকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media