Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ট্রেনের চাকার নিচে পড়ে  মাথা থেকে শরীর  বিচ্ছিন্ন

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৯:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১৩ ০০০.০০.বার দেখেছেন

*ট্রেনের চাকার নিচে পড়ে আব্দুল মালেকের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়
*প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম জানা গেছে। বিস্তারিত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাটি ঘটেছে জামালপুর রেলওয়ে স্টেশনে।
জামালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে আব্দুল মালেক (৫৫) ট্রেনের চাকার নিচে পড়ে  মাথা থেকে
শরীর  বিচ্ছিন্ন হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জামালপুর রেলওয়ে স্টেশনে তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ বলেন,
প্রতিদিনের মত দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য
ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ৮ টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে পৌছায়। এরপর নির্ধারিত সময় দাঁড়িয়ে থাকার পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে। এ সময় আব্দুল মালেক নামে এক ট্রেন যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। ফলে আব্দুল মালেকের মাথা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মৃত ব্যক্তির নাম জানা গেছে। বিস্তারিত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।
নজরুল
১৭.০৯.২৬

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media