Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ দুই শিক্ষার্থী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি নয়ন আহমেদ বকুল
  • আপডেট টাইম : ১২:২৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩১ ০০০.০০.বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মারকাজুল মাদানী তাওফিজুল কোরআন মাদ্রাসা (কওমি) থেকে গোপনে বেরিয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের নিজ নিজ মা-বাবার কাছে হস্তান্তর করা হয়।

মাদ্রাসা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৩টার পর মাদ্রাসা থেকে গোপনে বেরিয়ে যায় দুই শিক্ষার্থী—১৫ বছর বয়সী আরিয়ান সরকার, পিতা শাহিন সরকার, গ্রাম ফুলবাড়িয়া, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া এবং ৯ বছর বয়সী ইনসাফুল ইসলাম, পিতা সাইফুল ইসলাম, খারঘর (বরাই), থানা নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

জানা গেছে, মাদ্রাসার শিক্ষক ও পরিবারের সদস্যদের ওপর রাগ-অভিমান করে তারা মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে তাদের সন্ধানে অনুসন্ধান শুরু করেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা।

পরে পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজনের সহযোগিতায় অনুসন্ধান চালিয়ে দুই শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়।

অবশেষে ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে দুই শিক্ষার্থীকে তাদের উপযুক্ত অভিভাবক—মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

দুই শিক্ষার্থী নিরাপদে পরিবারের কাছে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন তাদের স্বজন ও সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক অবস্থার প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media