১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক জামালপুরে গ্রেফতার
- আপডেট টাইম : ০৭:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩৬ ০০০.০০.বার দেখেছেন

*১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবককে জামালপুরে গ্রেফতার।
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন মাদারগঞ্জ উপজেলার অন্তর্গত গাবেরগ্রামে।বিষয়টি নিশ্চিত করেন মাদারগন্জ মডেল থানা পুলিশ।
বুধবার(৩০ সেপ্টেম্বর)সকালে গাবেরগ্রাম এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দী উপজেলার শংকরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. কাওসার (৩০) ও একই গ্রামের বকুল প্রামাণিকের ছেলে জুয়েল (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল গাবেরগ্রাম এলাকায় অভিযান চালায়।অভিযানকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ২ জনই বগুড়া থেকে ইয়াবা নিয়ে মাদারগঞ্জে এসেছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তারা কোথা থেকে ইয়াবা সংগ্রহ করেছিলেন? এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে এনেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, গ্রেফতারকৃত ২ জনই বগুড়া জেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।
নজরুল
৩০-০৯-২৬




















