Dhaka ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪ কেজি গাঁজাসহ লালমোহনে স্বামী-স্ত্রী আটক

মীর ফরিদ উদ্দিন ​লালমোহন (ভোলা)
  • আপডেট টাইম : ০৮:১৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১৯ ০০০.০০.বার দেখেছেন

ভোলার লালমোহনে ৪ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
​আটককৃতরা হলেন—কুমিল্লার লাঙ্গলকোট থানার বাঙ্গটিয়া ইউনিয়নের কাদবা গ্রামের (৪ নম্বর ওয়ার্ড) মৃত ইয়াকুব আলীর ছেলে মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই কামরুল ইসলাম ও এসআই আছাদুজ্জামান খানের একটি দল ডাওরী বাজারে অভিযান চালায়। অভিযানে ফারুক ও সিমা দম্পতির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয় এবং তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media