আজমিরীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:*
- আপডেট টাইম : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৯৮ ০০০.০০.বার দেখেছেন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জলসুখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাটুলীপাড়া গ্রামে। নিহত সৌরভ দেবনাথ (১৮) ওই গ্রামের নাথ হাটির নিপো দেবনাথের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে সৌরভ নদীর পাড়ে গরুর খাবারের জন্য কচুরিপানা কাটতে যায়। কচুরিপানা কাটার এক পর্যায়ে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়।
সৌরভের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং স্বজনরা দ্রুত তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাতীয় নিউজ




















