Dhaka ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় শাশুড়ী ও ছেলের বউ নিহত

মোহাম্মদ নজরুল ইসলাম,জামালপুর:
  • আপডেট টাইম : ০৪:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৪০৫ ০০০.০০.বার দেখেছেন

*বাসের চাপায় নিহত শাশুড়ী ও ছেলের বউ
*চালক পলাতক ও হেলপার আটক
* ওসি ফোন কেটে দেন।

ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত নিলক্ষিয়ার ঠাকুরপাড়া এলাকায়।ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাসের চাপায় শাশুড়ি ও ছেলের বউ নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)।
এলাকাবাসী বলেন, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে কুড়িগ্রাম যাচ্ছিলো। এ সময় ঠাকুর পাড়া বাড়ির সামনে সড়কের পাশে দাড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন শাশুড়ী উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগম। হঠাৎ বাসটি বেপরোয়া গতিতে এসে তাদের দুইজনকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় চালক পালিয়ে যায়। বাস ও হেলপারকে আটক করা হয়েছে।শাশুড়ি ও পুত্রবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনকে ফোন করা হলে, তিনি ফোন কেটে দেন।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media