Dhaka ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৭৩ ০০০.০০.বার দেখেছেন

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকার কর্মী নাভি পিল্লাই।যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নরওয়ের নোবেল কমিটি।

নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার একজন বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এবং বিচারক।

তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের উইলের মাধ্যমে সৃষ্ট এই শান্তি পুরস্কার তাকেই দেওয়া হয়, যিনি বা যারা জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি, স্থায়ী সেনাবাহিনী বিলুপ্ত কিংবা হ্রাস এবং শান্তি প্রতিষ্ঠা ও প্রসারে সবচেয়ে বেশি অবদান রেখেছে।

জাতীয় নিউজ

Please Share This Post in Your Social Media