জামালপুরের বকশীগঞ্জে বাস চাপায় শাশুড়ী ও ছেলের বউ নিহত
- আপডেট টাইম : ০৪:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৪০৭ ০০০.০০.বার দেখেছেন

*বাসের চাপায় নিহত শাশুড়ী ও ছেলের বউ
*চালক পলাতক ও হেলপার আটক
* ওসি ফোন কেটে দেন।
ঘটনাটি ঘটেছে জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলার অন্তর্গত নিলক্ষিয়ার ঠাকুরপাড়া এলাকায়।ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাসের চাপায় শাশুড়ি ও ছেলের বউ নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)।
এলাকাবাসী বলেন, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া হয়ে কুড়িগ্রাম যাচ্ছিলো। এ সময় ঠাকুর পাড়া বাড়ির সামনে সড়কের পাশে দাড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন শাশুড়ী উফেজা বেগম ও তার পুত্রবধূ ফরিদা বেগম। হঠাৎ বাসটি বেপরোয়া গতিতে এসে তাদের দুইজনকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় চালক পালিয়ে যায়। বাস ও হেলপারকে আটক করা হয়েছে।শাশুড়ি ও পুত্রবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনকে ফোন করা হলে, তিনি ফোন কেটে দেন।



















